বুধবার । ১লা জুলাই, ২০২৬ । ১৭ই আষাঢ়, ১৪৩৩

ইবিতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

গেজেট ডেস্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

আজ রোববার সকাল ১১টা ৪০ মিনিটে অধ্যাপক রেবা মণ্ডলের নেতৃত্বে গঠিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার কার্যালয়ে সিলগালা প্রতিবেদনটি জমা দেয়।

প্রতিবেদনটি আজই হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গেছে রেজিষ্ট্রার কার্যালয় সূত্রে।

প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে কমিটির কোনো সদস্যই এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

সিলগালা থাকায় প্রতিবেদনে কী আছে সে সম্পর্কে অবগত নন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কার্যালয়।

খুলনা গেজেট/ বি এম এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন