বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

গেজেট ডেস্ক

Dhaka Medical

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় মো. মনির সরদার (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাব্বির হোসেন এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ভোরে আমরা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল ডেমরা রোড কোনাপাড়া বাসস্ট্যান্ডের কাছে যাই। সেখানে গিয়ে দেখতে পাই, এক ব্যক্তির মরদেহ রাস্তার মাঝামাঝি স্থানে পড়ে আছে।

স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, মনির সরদার পায়ে হেঁটে সিটি মিল ডেমরার দিকে যাচ্ছিলেন। কোনাপাড়া বাসস্ট‌্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক‌্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। তবে আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

নিহতের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উত্তর আনদার চরে। তার বাবা মৃত লাল চান মিয়া। মনির সরদার ডেমরা কোনাপাড়া থাকতেন।

খুলনা গেজেট/ বি এম এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন