বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

ঢামেকে আগুন, তাড়াহুড়া করে নামতে গিয়ে রোগীর মৃত্যু

গেজেট ডেস্ক

Dhaka Medical

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে কিডনি বিভাগের ডায়ালাইসিস ইউনিটের পাশে এসির কম্প্রেসার বিস্ফোরণ হয়ে আগুনের ঘটনা ঘটনা ঘটেছে। রোববার বিকেলে এ ঘটনার সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মারা গেছেন এক রোগী।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ৬১ বছর বয়সী জসিম নামতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জসিম হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি ছিলেন। তার ছেলে মফিজ সরকার বলেন, নিউমোনিয়া আক্রান্ত আমার বাবাকে শনিবার রাতে এই হাসপাতালের নতুন ভবনে ভর্তি করা হয়েছিল।

তাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার উত্তরশ্রী নারায়ণকান্দি গ্রামে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চুমিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। তবে স্বজনদের দাবি ময়নাতদন্ত ছাড়া তারা মরদেহ নিয়ে গ্রামে বাড়িতে নিয়ে যাবেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, এসির আউটডোর ইউনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বেলা ৩টা ৪ মিনিটে।ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় কিডনি বিভাগের বিভিন্ন ওয়ার্ড।

তিনি জানান, দুটি ইউনিট সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে অনেকে তাড়াহুড়ো করে নিচে নামেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন