বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিবারাত ২টায় কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়ে ফেরি চলাচলের রাস্তার মার্কিং বাতি অস্পষ্ট হয়ে যায়। ফলে এই পথে ফেরি চলাচল বন্ধ।

এর আগে রাত ১০টার দিকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌ-পথে ফেরি চলাচল ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় উভয় ঘাটে ফেরি নোঙর করতে বাধ্য হয়।

এ কারণে ঘাট এলাকায় পারের অপেক্ষায় রয়েছে শতাধিক যানবাহন। এতে যাত্রী ও চালকেরা ঘাট এলাকায় চরম দুর্ভোগে রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন