শুক্রবার । ২৯শে মে, ২০২৬ । ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোপালগঞ্জে খালের পানি প্রবাহ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে খালের মুখে মৎস্য ঘের করে পানি প্রবাহ বন্ধের প্রতিবাদে মানববন্ধন করছে ক্ষতিগ্রস্থ কৃষকরা। সদর উপজেলার পিঠাবাড়ী গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষকরা এ কর্মসূচী পালন করে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পিঠাবাড়ী বাজারে গোপালগঞ্জ-গান্ধিয়াশুর সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে তারা। এ মানববন্ধনে ক্ষতিগ্রস্থ কৃষক ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধন চলাকালে ক্ষতিগ্রস্থ কৃষকরা বলেন, খালের মুখে বাঁধ দিয়ে মৎস্য ঘের করা হয়েছে। এতে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে পড়ায় কৃষি জমিতে সেচ দেয়া যাচ্ছে না। এতে এই এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। দ্রুত মৎস্য ঘের অপসারন করে পানি প্রবাহের দাবী জানান তারা।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন