শুক্রবার । ২৯শে মে, ২০২৬ । ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

পুকুরে মিলল রুপালি ইলিশ

গেজেট ডেস্ক

লক্ষ্মীপুরের কমলনগরে একটি পুকুরে ৮টি জাটকা ইলিশ ধরা পড়েছে। প্রতিটি ইলিশ ৭-৮ ইঞ্চি আকারের। বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের দক্ষিণ চরমার্টিন গ্রামের মানিকগঞ্জ বাজার এলাকার একটি পুকুরে ইলিশগুলো পাওয়া যায়।

স্থানীয় সূত্র জানায়, ব্যবসায়ী মাকসুদুর রহমান মানিক দুপুরে তার বাড়ির পুকুরে মাছ ধরতে জাল ফেলেন। এতে ৮টি জাটকা ইলিশ উঠে আসে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত জোয়ারের সময় পুকুরটিতে ইলিশ ঢুকে পড়ে। পরবর্তীতে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো সেখানে আটকা পড়ে।

মাকসুদুর রহমান মানিক বলেন, ধারণা করা হচ্ছে পুকুরে আরও রয়েছে। একেকটি ইলিশের ওজন প্রায় ২০০ গ্রাম।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন