বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সীমান্তেই অনশন করবে নতুনধারা

গেজেট ডেস্ক

সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সীমান্তেই অনশনে করার ঘোষণা দিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ৩ জানুয়ারি প্রেরিত এক বিবৃতিতে নতুনধারার নেতৃবৃন্দ এ কথা বলেন।

বিবৃতিদারতারা হলেন, বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, ফজলুল হক, চেয়ারম্যান-এর উপদেষ্টা দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ সরকার রানা প্রমুখ।

তারা ২০২৩ সালের শুরুতেই সীমান্তে হত্যার তীব্র নিন্দা জানান এবং সীমান্তে সকল হত্যাকান্ডের বিচারের পাশাপাশি স্থায়ীভাবে বেসমারিক মানুষদেরকে হত্যা বন্ধের ব্যবস্থা করার জন্য দুই দেশের রাষ্ট্রিয় সর্বোচ্চ মহলের প্রতি আহবান জানান। আগামী ১ সপ্তাহের মধ্যে যদি স্থায়ীভাবে বাংলাদেশের সীমান্ত হত্যা বন্ধের ব্যবস্থা না করা হয়, তাহলে অনশনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন