বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ নতুন বাজার রোডে প্রতিপক্ষের হমালায় গুরুতর আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেনে। রোববার দুপুরে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত যুবক গোপালগঞ্জ বেদগ্রামের কামরুল মোল্লার ছেলে হাবিব মোল্লা।

এলকাবাসি সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কয়েকজন দুর্বৃত্ত গোপালগঞ্জ শহরের নতুন বাজার রোডের একটি গলিতে নিয়ে যায়। সেখানে তাকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে ওই দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াই শ” বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পরে তার অবস্থার অবনতি হলে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার(০১ জানুয়ারী) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হাবিবের বাবা কামরুল মোল্লা গোপালগঞ্জ শহরের বড়বাজারের ইজারাদার। সে তার বাবার সাথে ইজারাদারের কাজ করতো। নিহত হাবিবের ২টি সন্তান ও স্ত্রী রয়েছে।

থানাপাড়া এলাকার কিছু যুবকের সাথে হাবিবের দ্বন্দ্ব চলে আসছিল। এই কারনে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করা হয় বলে নিহতের মামা মিজান মোল্লা জানান।তবে এ ঘটনার সাথে কারা জড়িত রয়েছে তিনি তা বলতে পারেননি।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কয়েকজনকে অভিযুক্ত করে নিহতের পিতা থানায় একটি অভিযোগ দাখিল করেছিলেন এবং সে অভিযোগটি শনিবার থানায় রেকর্ড করা হয়েছে। এখন তা হত্যা মামলা হিসাবে পরিগণিত হবে। অভিযুক্তদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন