ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ জনের

গেজেট ডেস্ক

নাটোরের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে, ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয়রা।

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেলগেটে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্য একজন নারী এবং অপর দুজন পুরুষ। এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান জানান, খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

খুলনা গেজেট/ বিএমএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন