বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশত

গেজেট ডেস্ক

পঞ্চগড়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আব্দুর রশিদ আরেফিন (৫১) নামে এক নেতা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তার হওয়া নেতাদের মুক্তিসহ ১০ দফা দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। এ সময় পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপের অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা।

নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিন ময়নাদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

এ ঘটনায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ অর্ধ-শতাধিকেরও বেশি আহত হয়েছেন বলে জানান তারা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান সাংবাদিকদের বলেন, ‘আমরা কোনো গুলি করিনি। ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন