বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

গাড়ি বিক্রি করে নিহতদের টাকা দেন: শ্যামলী এনআর কর্তৃপক্ষকে হাইকোর্ট

গেজেট ডেস্ক 

অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনায় আবারও শ্যামলী এনআর পরিবহনকে একহাত নিলেন হাইকোর্ট। বুধবার (৭ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই ভর্ৎসনা করেন।

এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে প্রাথমিকভাবে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলেন আদালত। তবে শ্যামলী এনআর কর্তৃপক্ষ ৫ লাখ টাকা দিতে চায়। এসময় বিচারপতি কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বলেন, আপনাদের গাড়ি কয়টা, গাড়ি বিক্রি করে টাকা দেন।

আদালত অভিযোগ করেন, একটা দুর্ঘটনায় তিন মানুষ মারা গেলো, মানুষ পঙ্গুত্ব বরণ করলো, আপনারা কোনও খোঁজ নিলেন না। পরে শ্যামলী এনআর কর্তৃপক্ষ টাকা দেয়ার জন্য একমাস সময় চাইলেও সেটি নাকচ করেন হাইকোর্ট। এদিন ৫ লাখ ও ১৫ দিনের মধ্যে বাকি অর্থ দেয়ার নির্দেশ দেয়া হয়।

গত ২৫ এপ্রিল স্ত্রীর মরদেহ নিয়ে গাইবান্ধায় নিজ বাড়িতে ফিরছিলেন আইনাল হোসেন। কিন্তু ঢাকা-বগুড়া মহাসড়কে শ্যামলী পরিবহনের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আয়নাল হোসেনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় অ্যাম্বুলেন্সে থাকা আরও দুজন মারা যান। আহত হন তিনজন।

খুলনা গেজেট/ এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন