বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

কক্সবাজারে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

গেজেট ডেস্ক

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান, তার স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিলফুরুস বেগম ও পুত্রবধূ নাছিমা আকতার।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা।

ইউএনও জানান, আজিজ ও তার পরিবার রাতে এক সঙ্গে বসে খাবার খাচ্ছিলেন। সে সময় পাহাড় ধসে বাড়ির উপর পড়লে চাপা পড়ে যান তারা।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন