শুক্রবার । ২৯শে মে, ২০২৬ । ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গাইবান্ধা-৫ উপনির্বাচন, ১২৫ কেন্দ্রের কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত

গেজেট ডেস্ক 

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১২৫ কেন্দ্রে কর্মকর্তাকে দায়িত্ব পালনে অবহেলায় সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকরে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কাছে চিঠি দেবে ইসি।

রিটার্নি অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে ইসি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন