শুক্রবার । ২৯শে মে, ২০২৬ । ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গেজেট ডেস্ক

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় শামীম টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২টায় আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে বলে জানিয়েছেন শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. বেলাল।

তিনি জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার ভবানীপুর এলাকার সাফারি পার্ক সড়কে শামীম টেক্সটাইল মিলে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সকাল সাড়ে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন