করোনায় আরও ২৮ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ১৫৪০

গেজেট ডেস্ক

করোনায় আরও ২৮ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ১৫৪০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৭২ জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।

গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯০০টি। এতে রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪০ জন। করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৩৮৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ১৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯২ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন