বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল মাইক্রোবাস, আহত ৪ ভারতীয় যাত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৪ মাইক্রোবাস আরোহী আহত হয়েছে। এরা সবাই ভারতীয় নাগরিক।তারা ফরিদপুরের আলফাডাঙ্গায় যাবার পথে কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে দূর্ঘটনার শিকার হন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দিকে মাইক্রোবাসে যাবার পথে রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেন “টুঙ্গিপাড়া এক্সপ্রেস” ট্রেনের ধাক্কায় মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়।

আহতরা ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বাড়ি। তারা কীত্তন দলের সদস্য। ভারত থেকে তারা ভোমরা স্থলবন্দর এলাকা থেকে মাইক্রোবাসে চড়ে ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে কীত্তন গান গাওয়ার জন্য যাচ্ছিল।পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং এ দূর্ঘটনায় পড়ে।

আহতরা হ‌লেন, ভার‌তের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রা‌মের বিকাশ বা‌গের স্ত্রী নমিতা বাগ (৩৫), চ‌ব্বিশ পরগনা জেলার গাইযাটা থানার জ‌লেশ্বর কোলনী গ্রা‌মের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫), তরাপদ সরকা‌রের ছেলে অনি‌মেশ সরকার, উত্তর চব্বিশপরগনা জেলার ব‌শিরহাট থানার কানাপাতা গ্রা‌মের হারুন রা‌য়ের ছে‌লে তুষার রায় (৪০)।

কা‌শিয়ানী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মে‌হেদী হাসান জা‌নি‌য়ে‌ছেন, আহতরা ফ‌রিদপুর জেলার আলফাডাঙ্গার ত্রিনাথ পা‌লের বাড়ী‌তে গান করতে যাবার প‌থে এ দুর্ঘটনা ঘ‌টে। খবর পে‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস কর্মিরা আহতদের উদ্ধার ক‌রে কা‌শিয়ানী হাসপাতা‌লে নি‌য়ে আসে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন