বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

সিত্রাং-এর অগ্রভাগ বাংলাদেশ উপকূলে

গেজেট ডেস্ক 

ঘূর্ণিঝড় সিত্রাং-এর অগ্রভাগ বাংলাদেশ উপকূলে আঘাত করেছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এটি উপকূলে পৌঁছায়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, ‘ইতোমধ্যে সিত্রাংয়ের অগ্রভাগ উপকূলের জেলাগুলো অতিক্রম শুরু করেছে।

‘সিত্রাংয়ের যে পেরিফেরি ইফেক্ট আছে তা শুরু হয়ে গেছে। রাত ১১টার দিকে ঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করবে। এখন পানির উচ্চতা বাড়তে থাকবে।‘

পটুয়াখালীর কলাপাড়া ও চট্টগ্রামের মাঝামাঝি অংশ দিয়ে সিত্রাং বাংলাদেশে আঘাত হানছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বিকেল সাড়ে ৫টার দিকে নিউজবাংলাকে বলেন, ‘এটা (সিত্রাং) সন্ধ্যার পরেই আঘাত হানবে। ইতিমধ্যে ক্লাউড ছেড়ে দিয়েছে।

‘সন্ধ্যা ৭ থেকে ৮টার মধ্যে এটি উপকূল অতিক্রম শুরু করবে। তবে ঝড়ের কেন্দ্রটি রাত ১১ থেকে ১২টার মধ্যে আসবে।’

তিনি জানান, সিত্রাং আঘাতের সময় গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। গতি কোনোভাবেই ১০০ কিলোমিটার অতিক্রম করবে না।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন