বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

গেজেট ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী একটি ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরের হিজলতলীতে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রেন বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পার হলে হিজলতলী এলাকায় বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বুধবার (১৯ অক্টোবর) সকাল থেকে বগি উদ্ধারে কাজ করছে রিলিফ ট্রেন। কিছুক্ষণের মধ‌্যেই ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছি।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন