বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন : স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জন

গেজেট ডেস্ক

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে আওয়ামী লীগ প্রার্থী ছাড়া বাকি সব স্বতন্ত্র প্রার্থী একযোগে ভোট বর্জন করেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় সাঘাটা উপজেলার বগেরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সংবাদ সম্মেলনে একযোগে ভোট বর্জনের ঘোষণা দেন ৪ প্রার্থী।

এর আগে আজ সকাল ৮টায় সাঘাটা উপজেলার ৮৮টি ও ফুলছড়ি উপজেলার ৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সংঘর্ষ ও অনিয়মের অভিযোগে ৪৩টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। সিইসি কাজী হাবিবুল আওয়াল ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন