বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

সিরাজগঞ্জে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

সিরাজগঞ্জের বেলকুচিতে বসত ঘর থেকে মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ অক্টোবর) বিকেলে বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মবুপুর নতুন পাড়া গ্রামের সুলতানের স্ত্রী রওশনারা (৪০) তার মেজ ছেলে জিহাদ (১০) ও ছোট ছেলে মাহিন (৩)।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, মবুপুর গ্রামের বাসিন্দা সুলতান হোসেন বহু বিবাহে আসক্ত। কিছু দিন আগে তিনি জেল হতে বের হন। শনিবার বিকেলে হঠাৎ রওশন আরার বোন পার্শ্ববর্তী বেলাল হোসেনের স্ত্রী তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তখন ওই ঘরটি হতে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তালা ভেঙে তার বোন ও দুই ভাগনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করছেন জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যা কাণ্ড। পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন