পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক আহত

গেজেট ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নবীনগরের বড়াইল ও আশুগঞ্জের লালপুর, শরিফপুর ও দক্ষিণ তারুয়ার কয়েকটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে প্রায় ৩০ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুর হক বলেন, হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছেন তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি রেখেছি। হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন সাপ্লাই আছে৷

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা আছে। আহতদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন