মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

রাজবাড়ীতে ব্যবসায়িকে গুলি করে হত্যা

গেজেট ডেস্ক

রাজবাড়ীতে আরিফুল ইসলাম রকি (২৫) নামের এক মুরগি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম রকি খানখানাপুর সরদার পাড়ার রাজ্জাক শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খানখানাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাইস্কুলের সামনে বসে ছিলেন রকি। এসময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শওকত হাসান বলেন, ‘কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান ও দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন