মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

শাপলা তোলার সময় বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

গেজেট ডেস্ক

শাপলা তোলার সময় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির একটি বিলে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও এক শিশু আহত হযেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ধামারন ইউনিয়ন পশ্চিমের চক বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- রবিউল হাসান, সাইফুল ইসলাম লামিম ও সানজিদা আক্তার। আহত শিশুর নাম সিফাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিলে চার শিশু মিলে শাপলা তুলছিল। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে চারজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যায়। আরেকজন গুরুতর আহত হয়।

টঙ্গীবাড়ী থানার ওসি রাজিব খান জানান, ঘটনার পর তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত সিফাতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন