বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

রাজধানীর বনানীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন

গেজেট ডেস্ক

রাজধানীর বনানীর একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বনানীর আহমেদ টাওয়ারের ১৫ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান।

ডিউটি অফিসার এরশাদ উল্লাহ জানান, রোববার বেলা ১১ টা ৩৪ মিনিটে আহমেদ টাওয়ারে আগুন লাগে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট সেখানে পাঠানো হয়।

ফায়ার ফাইটার আনিসুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সর্বাত্মক প্রচেষ্টায় ১২ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন