মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

গুলিস্তানে মার্কেটে আগুন, পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গেজেট ডেস্ক

রাজধানীর গুলিস্তানের বায়তুস সমির মার্কেটে আগুন লেগেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন এখনও নেভেনি তবে আর বাড়বে না। ঘটনার সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন