মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষে যুবদলকর্মী নিহত

গে‌জেট ডেস্ক

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে শাওন নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। তবে তিনি কার গুলিতে নিহত হয়েছেন, তা জানা যায়নি।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই শাওন মারা যান।

জানা যায়, ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ শুরু হয়।

এ সময় সাংবাদিক-পুলিশ ও বিএনপির অর্ধশতাধিক নোতকর্মী আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ রয়েছেন। এ রিপোর্ট (১১টা ৪০ মিনিটি) লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন