মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

মসজিদে বিস্ফোরণ: আরো দু’জনসহ নিহত বেড়ে ৩৩

গেজেট ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় সর্বশেষ মারা যান ফরিদ (৫০)। শনিবার দুপুরের দিকে তার মৃত্যু হয়। এর আগে ভোরের দিকে মারা যান আবদুল আজিজ (৪০) নামে আরো একজন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। উভয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল। চিকিৎসাধীন ৩ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে ওই মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হলো। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন একজন।

খুলনা গেজেট / এমএম /এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন