মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

পরবর্তী প্রজ্ঞাপন ছাড়া অফিস সময়সূচির পরিবর্তন হবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

গেজেট ডেস্ক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, পরবর্তী প্রজ্ঞাপন ছাড়া অফিস সময়সূচির পরিবর্তন হবে না।

বুধবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, যখন দিনের আলো কমে আসবে তখন অফিসের সময় পরিবর্তন করার কথা বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয় ও ডে লাইটের পর্যাপ্ত ব্যবহারের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে সরকারও নানা পদক্ষেপের অংশ হিসেবে কর্মঘণ্টার পরিবর্তন এনেছে। ভবিষ্যতের সংকট কাটাতেই নেয়া হয়েছে এমন পদক্ষেপ। বিদ্যুৎ সাশ্রয়ে গত মাস থেকে নেয়া সরকারের পদক্ষেপ কাজে দিয়েছে। খাদ্য সরবরাহ ও উৎপাদন ঠিক রাখতেই সরকার এ পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন