বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বঙ্গমাতা পুরস্কার পেলেন সালাম মূর্শেদী ব্লাড ব্যাংকের চেয়ারম্যান সারমিন সালাম

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (৮ আগস্ট) বিকাল ৪ টায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক আলোচনা সভা ও বঙ্গমাতা পুরস্কার প্রদানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মূর্শেদী এমপি।

এসময় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় এনভয় গ্রুপ ও সালাম মূর্শেদী ব্লাড ব্যাংকের চেয়ারম্যান মিসেস সারমিন সালামকে ‘বঙ্গমাতা পুরস্কার ২০২২’ প্রদান করা হয়। সূত্র: খবর বিজ্ঞপ্তি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন