মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

নিষেধাজ্ঞার পরও যুক্তরাষ্ট্র সফরের তালিকায় আইজিপি বেনজির

গেজেট ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে নিষেধাজ্ঞার পরও যুক্তরাষ্ট্র সফরের তালিকায় নাম রয়েছে বর্তমান পুলিশ প্রধান ড. বেনজির আহমেদের।

চলতি বছরের ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেয়ার তালিকায় সরকারি নথিতে নাম রয়েছে এ আইজিপির।

তালিকায় আরও রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নথিতে বলা হয় সকল খরচ বহন করবে পুলিশের পাবলিক সিকিউরিটি ডিভিশন।

সামিটে অংশ নিতে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ৬ সদস্যের প্রতিনিধি দলের। ৩ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে সামিটে অংশ নেয়া প্রতিনিধি দলের। এতে আরও বলা হয় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জিও ইস্যু করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপি ড. বেনজির আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব বিভাগ।

সূত্রঃ চ্যানেল২৪।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন