মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

চল্লিশের পর পুলিশের আরও ১০ কর্মকর্তাকে বদলি

গেজেট ডেস্ক

বাংলাদেশ পুলিশের ৪০ জন পুলিশ সুপার (এসপি) বদলির পর আরও ১০ জনকে বদলির আদেশ দেওয়া হয়েছে। এ ১০ জন বিভিন্ন জেলার এসপি পদে কর্মরত ছিলেন। তাদের জেলার দায়িত্ব থেকে সরিয়ে নতুন দপ্তরের দায়িত্বে দেওয়া হয়েছে।

বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির পক্ষে ১০ এসপিদের এই আদেশটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

>> তালিকা দেখতে ক্লিক করুন

এর আগে বুধবার সকালে পৃথক এক প্রজ্ঞাপনে ৪০ জেলায় নতুন এসপি দেওয়া হয়। সেই ৪০ জেলা হচ্ছে পাবনা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, শরীয়তপুর, সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, রাঙামাটি, লালমনিরহাট, নওগাঁ, কক্সবাজার, নেত্রকোনা, বরিশাল, কুমিল্লা, গাজীপুর, পটুয়াখালী, মুন্সীগঞ্জ, শেরপুর, জয়পুরহাট, ফেনী, ঢাকা, বান্দরবান, বরগুলা, ফরিদপুর, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, মাদারীপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, মাগুরা, ঝালকাঠি, নীলফামারী, নাটোর।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন