জ্বালানি সংকট আরও বাড়বে কি না বলা যাচ্ছে না : সেতুমন্ত্রী

গেজেট ডেস্ক

দেশে জ্বালানি সংকট আরও বাড়বে কি না, তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে সোমবার সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কাদের বলেন, ‘জ্বালানি সংকট আরও বাড়বে কি না, তা এখনই বলা যাচ্ছে না। পরিস্থিতি মোকাবিলায় সরকার উদ্যোগ নিয়েছে। আশা করি মোকাবিলা করা যাবে।’

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে কি না, তা নিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আন্দোলন করতে গেলে চাও খাওয়ানো যেতেই পারে। এটা এমন কিছু নয়। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় নির্বাচনে বিএনপি আসুক, থাকুক।’




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন