মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

লাজফার্মায় ২৯ লাখ টাকা জরিমানা

গেজেট ডেস্ক

রাজধানীর কাকরাইলের লাজফার্মা থেকে সোমবার বিকেলে বিপুল পরিমান বেআইনী, অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ উদ্ধার করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।এসব ওষুধ বেআইনীভাবে আমদানী, মজুদ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির ৭ জন কর্মকর্তাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। র‍্যাবের-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বোসের নেতৃত্বে এই অভিযানে করা হয়।
ম্যাজিস্ট্রেট পলাশ গণমাধ্যমকে জানান, ২০১৮ সালেই মেয়াদ শেষ হয় এই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন, এরপর আর নবায়ন করা হয়নি। বেআইনীভাবে ব্যবসা করার মাঝেই বিক্রি করছিল লাগেজ পার্টির মাধ্যমে আনা অনুমোদনহীন ক্যান্সার ভ্যাকসিনসহ অসংখ্য ওষুধ।প্রতিষ্ঠানটি থেকে ৩১ লাখ টাকারও বেশি মূল্যের ৮৪ ধরণের বিপুল পরিমাণ ওষুধ পাওয়া যায়।
তিনি আরও বলেন, বেআইনী, অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বেআইনীভাবে আমদানী, মজুদ ও বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির ৪ জন কর্মকর্তাকে ৫ লাখ করে মোট ৭ জনকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়।

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন