মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে, নতুন শনাক্ত ২২০২

গেজেট ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ২২০২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৫১৬ জনে। মোট শনাক্ত ৩ লাখ ২৭ হাজার ৩৫৯ জনে দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯৮ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ২৪ হাজার ৫৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়, ৯৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৮৮ টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৬ লাখ ৪৪ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ৬০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৮ শতাংশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন