শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে দেশের সব মসজিদে দোয়া-মোনাজাতের আহ্বান

গে‌জেট ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন।

আজ বুধবার (১৬ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বাদ জোহর এবং শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কুরআনখানি ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সব সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করতে আহ্বান জানানো হচ্ছে। এটি বাস্তবায়নে দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন