শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

নববিবাহিত পুত্রবধুকে তুলে নিয়ে ধর্ষণ করে শ্বশুর

গে‌জেট ডেস্ক

নাটোরে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার হয়েছেন। ধর্ষিতার শ্বশুর শাহীন খন্দকারকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব। আজ বুধবার(১৬ মার্চ) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প কমান্ডার ফরহাদ হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কমান্ডার ফরহাদ জানান, গত রোববার (১৩ মার্চ) রাতে গুরুদাসপুর উপজেলার শাহাপুর এলাকায় নববিবাহিত পুত্রবধুকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন শাহীন খন্দকার। পরে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে মামলা করলে অভিযানে নামে র‌্যাব ও পুলিশ।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল মোড় থেকে শাহীনকে গ্রেপ্তার করে র‌্যাবের যৌথ দল।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন