শনিবার । ২৫শে এপ্রিল, ২০২৬ । ১২ই বৈশাখ, ১৪৩৩

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী

গেজেট ডেস্ক

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ।

আজ মঙ্গলবার বিকেল ৬টা ৭ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি রাষ্ট্রদূতের আগমনের বিষয়ে বলা হয়েছে, আগামীকাল বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক সংলাপে বাংলাদেশের পক্ষে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সংলাপই মূল আলোচ্য বিষয়। এছাড়া সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার, রোহিঙ্গা সংকট ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হবে।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন