বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত

গে‌জেট ডেস্ক

কুমিল্লার সদর দক্ষিণের উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে কাটা পড়ে তিন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে।

প্রাথমিকভাবে জানা গেছে তারা সবাই স্থানীয় বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তবে, তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাা (ওসি) জসিমউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বিজয়পুর রেলক্রসিংয়ে তিন স্কুল শিক্ষার্থী মারা গেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে”।

জসিমউদ্দিন খন্দকার এসময় আরো বলেন, “বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর করছে। আমরা পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে”।

 

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন