বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মাদ্রাসার পেছনেই পড়ে ছিল ছাত্র আরমানের লাশ

গে‌জেট ডেস্ক

চট্টগ্রামের পাঁচলাইশ থানার মাদ্রাসা আলী বিন আবী তালিবের (রা) পেছন থেকে মো. আরমান হোসেন নামে ১৩ বছর বয়সী এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাদেকুর রহমান।

নিহত আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা মো. সাদেকুর রহমান বলেন, আরমান মাদ্রাসাটির আবাসিক ছাত্র ছিল। সোমবার (৭ মার্চ) মাগরিবের নামাজের পর থেকে আরমানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ তার খোঁজ করে কোথাও পায়নি। সকালে মাদ্রাসার পেছনে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরমানের মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি আরও বলেন, মাদ্রাসটি চারতলা ভবন। কীভাবে আরমানের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন