সোমবার । ২৯শে জুন, ২০২৬ । ১৫ই আষাঢ়, ১৪৩৩

বিমানের সুবর্ণজয়ন্তী : স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর

গে‌জেট ডেস্ক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার(২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে খাম উন্মোচন এবং শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন তিনি।

এ সময় বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, বিমান সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদুল হাসান, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান। স্মারক ডাকটিকেটের মূল্য ১০ টাকা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন