শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

আবারও করোনা আক্রান্ত আসাদুজ্জামান নূর

গেজেট ডেস্ক

দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। রোববার (১৬ জানুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সোমবার সকালে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

মূলত জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য নূর নমুনা জমা দেন। এরপর তার ফল পজিটিভ এলে সঙ্গে সঙ্গে তিনি বাসায় চলে যান। এরপর আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, নূর সাহেবের শারীরিক অবস্থা বেশ ভালো। তার মধ্যে কোনো জটিলতা প্রকাশ পায়নি।এরপরও বাড়তি সতর্কতার জন্য তিনি আজ সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সে সময়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিলো তাকে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন