বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নাশকতা মামলায় খালেদা জিয়ার উপদেষ্টা তাজমেরী কারাগারে

গেজেট ডেস্ক

নাশকতার একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক তাজমেরী এস ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর পর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সিএমএম আদালতের জিআর শাখার ওমেদার হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৮ সালের একটি নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সিএমএম আদালত। সে মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। এরপর তার আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে কাশিমপুর কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

তাজমেরী ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষক এবং বিএনপিপন্থি শিক্ষক সংগঠন সাদা দলের আহ্বায়ক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও রোকেয়া হলের প্রভোস্ট ছিলেন। রসায়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন