বৃহস্পতিবার । ২৮শে মে, ২০২৬ । ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

রাজধানীতে বাসচাপায় দুই পথচারী নিহত

গে‌জেট ডেস্ক

রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শনিবার (৮ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।

তিনি বলেন, রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। তবে কোন গাড়ি তা এখনো জানা যায়নি। আমাদের অফিসার ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে, দুর্ঘটনায় আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- ইলিয়াস হোসেন (৪০), ওমর শরীফ (৪৫), আল-আমিন (২৫), সজীব (২৬)।

ঢামেকে চিকিৎসাধীন চারজন জানিয়েছেন, তারা মেঘালা পরিবহনের যাত্রী ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন