শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত প্রধান বিচারপতি শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শুক্রবার(৭ জানুয়ারি) সকাল পৌনে ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত প্রধান বিচারপতি। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইলিয়াছুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন