শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

টাঙ্গাইলে পিকআপের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

গেজেট ডেস্ক

টাঙ্গাইলের মধুপু‌রে পিকআপের ধাক্কায় সিএন‌জি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হ‌য়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা ও এক শিশু রয়েছে।

শুক্রবার (৭ জানুয়া‌রি) সকাল ৭টার দি‌কে মধুপুর বাসস্ট‌্যান্ড সংলগ্ন রুপালী ফি‌লিং স্টেশ‌নের কা‌ছে এ ঘটনা ঘ‌টে।

নিহত পুরু‌ষের বা‌ড়ি শেরপু‌রের শ্রীবরদী উপ‌জেলায়, এবং শিশু ও নারীর বা‌ড়ি জামালপু‌রের দেওয়ানগঞ্জ উপ‌জেলায়।

তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তা‌রিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় শিশু ও তার মাসহ তিনজন নিহত হয়েছেন।

ত‌বে তা‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। দুর্ঘটনা কব‌লিত প‌রিবহনগু‌লো জব্দ ক‌রে থানায় আনা হ‌য়েছে।

নিহত‌দের প‌রিচয় শনা‌ক্তে চেষ্টা চলছে বলে জানান তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন