শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

কটেজে চবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার একটি কটেজ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এস আলম কটেজ থেকে সোমবার দুপুর দেড়টার দিকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত অনিক চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি রাঙ্গামাটিতে। তিনি এস আলম কটেজে ভাড়া থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই কক্ষে দু’জন ছাত্র থাকতেন। গতরাতে অন্যজন ছিলেন না, অনিক একা ছিলেন। সকালে পাশের কক্ষের ছাত্ররা জানালা দিয়ে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।

ওসি বলেন, ‘ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা মরদেহের পাশে একটি চিরকুট পেয়েছি।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন