শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

বরিশালে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ৩

গেজেট ডেস্ক

বরিশালের মুলাদীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। মুলাদী মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহ এলাকায় রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বড়ইয়া কা‌জিরচর এলাকার ৬০ বছর বয়সী ইদ্রিস হাওলাদার, ৪৫ বছর বয়সী হারুন নলী ও ওমান প্রবাসী ২৩ বছর বয়সী রাজীব নলী।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেলে তিনজন মীরগঞ্জ থেকে বড়ইয়া কাজিরচরে যাচ্ছিলেন। কাজিরহাট ঈদগাহ এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

ওসি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন