শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪

গেজেট ডেস্ক

সিরাজগঞ্জের সলঙ্গায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস উল্টে মহাসড়কের পাশে একটি অটোভ্যানকে চাপা দিয়েছে। এতে এক ভ্যানযাত্রীসহ চারজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোঁজা ব্রিজের কাছে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ন্যাশনাল ট্রাভেলসের বাসটি রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে গোঁজা ব্রিজ এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পাশের রাস্তায় ছিটকে অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী এক নারীসহ চারজন মারা যান। আহত হয়েছেন অন্তত ২০ জন।

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন