শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় তিন শ্রমিক নিহত

গে‌জেট ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, নিহতরা সবাই ইটভাটার শ্রমিক। তাদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। ভোরে নিজ বাড়ি থেকে সিএনজিযোগে ইটভাটায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন