রবিবার । ২৬শে এপ্রিল, ২০২৬ । ১৩ই বৈশাখ, ১৪৩৩

জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস আজ

গে‌জেট ডেস্ক

আজ রোববার (১২ ডিসেম্বর) জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস। ‌‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সব জনগণ’ এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে উদযাপিত হবে দিবসটি।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বলে আশা করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে অন্যান্য আরও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে খামারবাড়ি মোড় পর্যন্ত র‌্যালি, সেমিনার ও ডিজিটাল বাংলাদেশ কনসার্ট।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন